স্টোরেজ থেকে নিলামে একটি সুটকেস কিনে বাসায় নিয়েছেন নিউজিল্যান্ডের এক দম্পতি। তারা ওই সুটকেসটা খুলেই ভয়ে কাঁপতে থাকেন। কারণ, তার ভিতর থেকে বেরিয়ে আসে দুটি ছোট শিশুর মৃতদেহ। ধারণা করা হয়, বেশ কয়েক বছর আগে মারা গিয়েছে ওই শিশু দুটি। এমন অপ্রত্যাশিত ঘটনায় ভয়ে বুক শুকিয়ে যায় ওই দম্পতির। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। পরে পুলিশ ডাকা হয়। তারা গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই পরিবারের ওপর কোনো দোষ চাপায়নি। তাদেরকে এক্ষেত্রে কোনোভাবে সন্দেহও করা হচ্ছে না। কারণ, ১১ই আগস্ট নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত মানুরেওয়া এলাকায় বসবাসরত একটি পরিবার সেখানে এক নিলামে অংশ নেন।
নিলামে কেনা সুটকেসের ভিতর দুই শিশুর লাশ
Date:












