শুক্রবার, মে ১, ২০২৬

নাঈমের সেঞ্চুরি এবং সাব্বিরের ফিফটিতে ‘এ’ দলের জয়

Date:

সেঞ্চুরি হাঁকালেন নাঈম শেখ, ফিফটির দেখা পেলেন সাব্বির রহমান। এরপর বল হাতে আলো ছড়িয়ে ৪৪ রানের জয় নিশ্চিত করেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও রেজাউর রহমান রাজারা।  এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা আনলো বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছিল সফরকারীরা।

বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন সামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৭ রান তোলে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৩ রান তুলতে সমর্থ্য হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ওপেনিং জুটিতে ৯৪ রান তোলে ত্যাগনারায়ণ চন্দরপল এবং অধিনায়ক জশুয়া ডা সিলভা। ত্যাগনারায়ণ ৬০ বলে ৩৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। জশুয়ার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ রান। ৮০ বলে ৮ বাউন্ডারিতে ৬৮ রান করেন তিনি।

এরপর টেডি বিশপ ৪৩ বলে ৩১, ব্রায়ান চার্লস ৩৮ বলে ৩২ রান করেন। বাকিদের কেউ সুবিধা করতে পারেননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...