বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

থাইল্যান্ড পৌঁছেছেন শ্রীলঙ্কার পলায়ণরত সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। গত রাতে তিনি থাইল্যান্ডে পৌঁছেন। এ সময় তাকে একজন নারীসহ বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ধারনা করা যায়, ওই নারী তার স্ত্রী। এ সময় তাকে দেয়া হয়নি কোনো প্রোটোকল। সাধারণ একজন যাত্রীর বেশেই তিনি সেখানে গিয়েছেন। মুখে মাস্ক পরা। তৃতীয় একজন ব্যক্তিকে দেখা যায় তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। হতে পারেন তিনি বিশেষ সংস্থার লোক অথবা অপেক্ষারত গাড়ির চালক। এ বিষয়ক তিনটি ছবি প্রকাশ করেছে অনলাইন ডেইলি মিরর।

Date:

অর্থনৈতিক সংকটে জর্জরিত সিয়েরা লিওন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করেছে। বিক্ষোভ দমন করতে গিয়ে নিহত হয়েছে অন্তত ২৭ জন। এরমধ্যে ৬ পুলিশও রয়েছে। সব মিলিয়ে দেশটির রাজধানী ফ্রিটাউনে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, দেশের অর্থনীতির করুণ অবস্থা এবং সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থ হওয়ায় রাস্তায় নেমে আসে শত শত মানুষ। সিয়েরা লিওনে এ ধরনের অস্থিতিশীলতা খুব একটা দেখা যায় না। তবে দিন দিন সংকট ঘনীভূত হচ্ছে ক্রমশ। একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতার দিকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন একজন পুলিশ কর্মকর্তা। সুলেইমান তুরে নামে ১৯ বছর বয়সী এক তরুণ বলেন, তিনি পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে দেখেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...