শেরপুর জেলার
ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার সকালে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের
অন্যতম সংগঠক শেখ কামালের ৭৩তম শুভ জন্মদিন বিভিন্ন কর্মসূচির
মধ্য দিয়ে পালিত হয়েছে । সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে শেখ
কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, ঝিনাইগাতী থানা পুলিশ, বীর
মুক্তিযোদ্ধা, যুবলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে
ফুলেল শ্রদ্ধাজ্ঞলি জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় । পরে উপজেলার
হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের
সভাপতিত্বে শেখ কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতি চারণ করে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা
চেয়ারম্যান আলহাজ্ব এস,এম,এ ওয়ারেজ নাইম, ওসি মনিরুল আলম
ভূইয়া, তদন্ত ওসি আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা শ্রী বিশ্ব জিৎ রায়,
জাসদ সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক, যুবলীগের সাধারণ
সম্পাদক শাহা আলম, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম , সুরুজজ্জামান
আকন্দ, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ । আলোচনা সভার সভাপতি ফারুক
আল মাসুদ শেখ কামালকে যুব সমাজের আইকন হিসাবে উল্লেখ করে
তার স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন । পরে দিনটি উপলক্ষে শেখ রাসেল মিনি
স্টেডিয়াম মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয় ।vশেরপুরে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ-
দুর্নীতির অভিযোগে মানববন্ধন
ঘুষ-দুর্নীতির অভিযোগ তুলে শেরপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তপরের
(এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলার কর্মরত
ঠিকাদারগণ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমুখে এই
মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঠিকাদার সমবায় সমিতির সভাপতি ছানোয়ার
হোসেন ছানুসহ সমিতির নেতৃবৃন্দ।
বক্তৃতায় তারা জানান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান
ঘুষ দাবী করে তাদের চেক আটকে দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন দুর্নীতির সাথে
তিনি জড়িত হয়ে পড়েছেন। ফলে তাকে শেরপুর থেকে প্রত্যাহারসহ বিভাগীয়
ব্যবস্থা গ্রহণের দাবীও জানান তারা।
ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত
Date:












