Tuesday, July 28, 2026

চলে গেলেন অ্যান হেচে

Date:

মার্কিন অভিনেত্রী অ্যান হেচে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৩ বছর। খবরটি নিশ্চিত করেছেন অ্যান হেচের পারিবারিক মুখপাত্র। বিবৃতিতে বলা হয়েছে, আমরা এক উজ্জ্বল আলোকে হারালাম। হারিয়ে ফেললাম এক প্রাণোচ্ছল, দয়ালু মানুষকে, যত্নশীল মা ও বিশ্বস্ত বন্ধুকে। ৫ আগস্ট গাড়ি দুর্ঘটনায় আহত হন অ্যান হেচে। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি।

দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অভিনেত্রী।

 

ঘটনাস্থল থেকে উদ্ধার করে অ্যান হেচেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টেও। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...