Tuesday, September 22, 2026

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিউজিল্যান্ডের

Date:

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের সবশেষ সুখস্মৃতি। পূর্ণাঙ্গ সিরিজটির শেষে ওয়ানডেতে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা। এরপর ভারতের কাছে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভরাডুবি হয় ওয়েস্ট ইন্ডিজের। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ক্যারিবিয়ানরা এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ধুঁকছে। টানা দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। সবশেষ ম্যাচে ৯০ রানে ক্যারিবীয়দের হারিয়েছে কিউইরা।

শুক্রবার কিংস্টনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৫ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১২৫ রান তুলতে সমর্থ্য হয় ওয়েস্ট ইন্ডিজ।
রান তাড়ায় নেমে ব্যাটিং ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম চার ব্যাটার মিলে মোটে ১৩ রান করেন। ওপেনার কাইল মায়ার্স ৪, শামার ব্রুকস ৭, নিকোলাস পুরান ১ এবং ডেভন থমাস ১ রানে আউট হন। দলীয় ২৮ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...