রাজধানীর উত্তরার টঙ্গী কামারপাড়া রাজাবাড়ী এলাকার একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ মো. মিজানুর রহমান মিজান (৩৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। গত রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
উত্তরায় গ্যারেজে বিস্ফোরণে নিহত বেড়ে ৪
Date:












