ইন্দোনেশিয়ার বালি’তে একটি ফাঁকা মাঠের মধ্যে পার্ক করা একটি পরিত্যক্ত বোয়িং ৭৩৭ বিমান। কিন্তু বিষয়টি স্বাভাবিক নয়। কারণ, কেউ বলতে পারেন না, কোথা থেকে এলো বিমানটি। কে-ই বা এর মালিক। রীতিমত এক রহস্যে পরিণত হয়েছে বিষয়টি। ফলে পর্যটকরা ছুটে যাচ্ছেন তা দেখতে। এ দৃশ্য দেখার পর তাদেরকে মাথা চুলকাতেই হচ্ছে। কারণ, অনেক প্রশ্নে উত্তর পাচ্ছেন না তারা। বিমানটি রায়া নুসা দুয়া সেলাতান মহাসড়কের কাছে একটি পাথর কোয়ারির ওপর অলস বসে আছে। এ স্থানটি পর্যটনের প্রাণকেন্দ্র পান্ডাওয়া সমুদ্র সৈকত থেকে খুব বেশি দূরে নয়।
ইন্দোনেশিয়ার বালি’তে রহস্যময় বোয়িং বিমান
Date:












