বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী বাবা-ছেলের পর মেয়েও মারা গেল

Date:

সিলেটের ওসমানীনগর উপজেলার অচেতন অবস্থায় উদ্ধার পাঁচ যুক্তরাজ্য প্রবাসী পরিবারের বাবা ছেলের পর মেয়ে সামিরা ইসলামও মারা গেছেন। শনিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন এ তথ্য জানান।
গত ২৬শে জুলাই ওসামানীনগরের তাজপুর এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে মারা যান রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম। তখন রফিকুলের ১৯ বছর বয়সী মেয়ে সামিরা ইসলাম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় ২৮ জুলাই রাতে রফিকুলের শ্যালক দিলোয়ার আহমদ বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তবে ঘটনার ১১ দিনেও এসব মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার ফরিদ বলেন, ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষা ও কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য ভিসেরা স্যাম্পল চট্টগ্রামে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে রফিকুলের স্ত্রী হুসনে আরা ও ছেলে সাদিকুল ইসলাম সুস্থ রয়েছেন। তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...