Friday, September 11, 2026

রোহিঙ্গাদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

Date:

বাংলাদেশ সহ এ অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের নেবে যুক্তরাষ্ট্র। ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের দেয়া বিবৃতিতে একথা বলা হয়েছে। তিনি আরও বলেছেন, এসব শরণার্থীর পুনর্বাসন বৃদ্ধিতে কাজ করছে যুক্তরাষ্ট্র, যাতে যুক্তরাষ্ট্রে তারা তাদের জীবন নতুন করে গড়ে তুলতে পারেন। তবে কবে নাগাদ এবং কি পরিমাণ রোহিঙ্গাকে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র সে বিষয়ে তিনি কিছুই বলেননি। এতে তিনি ইন্ডিপেন্টেডন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রতি সমর্থন প্রকাশ করেন। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করায় গাম্বিয়াকে সমর্থন দেন। ব্লিনকেন আরও বলেন, রোহিঙ্গা এবং মিয়ানমারের জনগণের স্বাধীনতা, অন্তভুক্তিমুলক গণতন্ত্রের সাধনায় ন্যায়বিচার ও জবাবদিহিতার অগ্রগতি, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধি এবং সব মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
অ্যান্টনি ব্লিনকেন তার বিবৃতিতে বলেন, ৫ বছর আগে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল। তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। ধর্ষণ করেছে। নির্যাতন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...