বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ব্রয়লার মুরগি কেজিতে ৪০, সয়াবিন ২০ টাকা বাড়লো

Date:

জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর হু হু করে বাড়ছে একের পর এক নিত্যপণ্য। একদিনের ব্যবধানেই ব্রয়লার মুরগি প্রতি কেজিতে বেড়েছে ৪০ টাকা। খোলা সয়াবিন তেল ও পামঅয়েল কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। ডিমের ডজনও বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৪০-৫০ টাকা বেড়েছে। বর্তমান দাম ২০০ টাকা। শুধু ব্রয়লার নয়, বেড়েছে পাকিস্তানি কক মুরগির দামও। গত সপ্তাহেও পাকিস্তানি ককের দাম ছিল ২৪৫-২৫০ টাকার মধ্যেই। আজ বিক্রি হচ্ছে ২৭০-২৭৫ টাকায়।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই সবজির বাজারও আগুন। প্রায় সব ধরনের সবজির দামই কম বেশি বেড়েছে। টমেটোর কেজি একলাফে বেড়েছে ৪০ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...