বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বৃটেনের সবথেকে বড় কন্টেইনার বন্দরে কর্মীদের ধর্মঘট

Date:

বৃটেনের সবথেকে বড় কন্টেইনার বন্দর ফেলিক্সস্টো’র প্রায় ২ হাজার কর্মী ধর্মঘট পালন করছেন। ইংল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত বন্দরটি এতে থমকে আছে। ‘দ্য ইউনাইট’ ইউনিয়ন সদস্যদের ডাকা এই ধর্মঘটে যোগ দিয়েছেন ক্রেন ও টাগ বোট অপারেটিভরাও। মূলত দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তারা।

ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইটের এক রিপোর্টে জানানো হয়েছে, বৃটেনের ৪৮ শতাংশ কন্টেইনার এই বন্দর দিয়েই পরিচালিত হয়। বছরে ২ হাজার জাহাজ থেকে ৪০ লাখের বেশি কন্টেইনার খালাস করা হয় এই বন্দর থেকে। ফলে এই ধর্মঘট ইংল্যান্ডকে অস্থির করে তুলতে পারে। পাশাপাশি দেশটিতে চলছে রেলওয়ে কর্মী ধর্মঘট। সেখানে প্রতি পাঁচটি ট্রেনের মধ্যে মাত্র একটি করে ট্রেন চলাচল করছে। দেশটির পোস্টাল কর্মীরাও চলতি মাসের শেষের দিকে চার দিনের ধর্মঘটের পরিকল্পনা করছেন। টেলিকম প্রতিষ্ঠান বিটিও সম্প্রতি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কর্মবিরতি পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...