শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জশুয়া

Date:

ক’দিন আগেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে টাইগাররা। এবার ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। উইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে মোহাম্মদ মিঠুনরা। এরইমধ্যে সিরিজ দুটির জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

জশুয়া ডা সিলভার নেতৃত্বাধীন দলটিতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বেশ ক’জন খেলোয়াড় রয়েছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে ‘এ’ দল।

স্কোয়াড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স। তিনি বলেন, ‘জশুয়া (ডা সিলভা) এখন পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ারে বেশ ভালো করেছে। আমরা বিশ্বাস করি, সে দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টেস্ট) একজন ভালো নেতা হবে। আমাদের স্কোয়াডে আরও ক’জন আছে, যারা আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে এবং ভালো পারফরর্ম করেছে। আমরা তাদের আরও বড় হতে দেখতে চাই এবং বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি তাদের জন্য সুবর্ণ সুযোগ।’

‘এ’ দলের সিরিজ আয়োজনের জন্য উইন্ডিজ বোর্ডের প্রশংসা করেন হেইন্স, ‘আমরা আগেও বলেছি, খেলোয়াড়দের সুযোগ দিয়ে দল বড় করতে চাই আমরা। ‘এ’ দলের প্রোগ্রামটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য কার্যকরী হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...