টি-টোয়েন্টিতে ধুঁকছে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে টাইগারদের দিন ফেরানোর দায়িত্ব পেয়েছেন শ্রীধরন শ্রীরাম। ভারতীয় কোচের অধীনে এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। অতীত ব্যর্থতা পাশে রেখে নতুনভাবে শুরু করতে চান শ্রীরাম।
দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে ভুগছে বাংলাদেশ। সবশেষ ১৫ ম্যাচে টাইগারদের জয় মাত্র দু’টি। ২০২১ সালে ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ডকে সিরিজ হারায় বাংলাদেশ। এরপর সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপে ব্যর্থতা সঙ্গী হয় টাইগারদের। বিশ্বকাপের পর পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় নেই একটিতেও। পুরনো হিসেব ঘাটতে চান না টাইগারদের নতুন গুরু শ্রীরাম।
এশিয়া কাপ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বাংলাদেশ।












