Thursday, June 25, 2026

গণসংহতি আন্দোলনের বিক্ষোভে পুলিশের বাধা, আহত ৫

Date:

পুলিশি হেফাজতে মৃত্যু ও আয়নাঘরে নির্যাতনের বিচার এবং চা শ্রমিকদের দাবি মেনে নেয়াসহ জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এসময় সচিবালয়ের সামনে জিরো পয়েন্টে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পুলিশের বাধায় বিক্ষোভ পণ্ড হয়ে যায়। এসময় গণসংহতি আন্দোলনের ৫ জন কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে পুলিশি বাধায় পড়ে। এরপর গণসংহতির নেতাকর্মীরা জিরো পয়েন্ট থেকে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে মিছিল সমাপ্ত করেন। আহতরা হলেন- গণসংহতির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলির সদস্য বাচ্চু ভুইয়া ও সদস্য সৌরভ হোসেন, রাবেয়া রফিক রিনি, মো. সজল, জুয়েল হোসেন।

এর আগে বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমানে আমাদের মাথাপিছু আয় কত তা চা শ্রমিকরা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছেন। ন্যায্য মজুরির দাবিতে তারা অনেকদিন দিন ধরে আন্দোলন করে আসছে, অথচ সরকার তাদের দাবির ব্যাপারে উদাসীন। তারা তো রাষ্ট্র দখল করতে আসে নাই। তাদের আন্দোলনে এখানে কোন রাজনৈতিক পক্ষও  ঢুকে নাই। তাহলে তাদের এই ন্যায্য দাবি কেন মানা হচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...