শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে বিকালে বৈঠক

Date:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহনের বর্ধিত ভাড়া সমন্বয় নিয়ে আজ বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিক সমিতির নেতারা। বিকাল ৫টায় বিআরটিএ  কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তরা ছাড়াও পরিবহন মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও শ্রমিক নেতারা বৈঠকে উপস্থিত থাকবেন।

পরিবহন মালিক এবং বিআরটিএর সূত্রগুলো বলছে, আজকের বৈঠকে বর্ধিত ভাড়ার হার ঘোষণার পরিকল্পনা আছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘বাসাভাড়া নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হবে। আমরা চাই , জ্বালানি মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বর্ধিত ভাড়ার হার আজই সমন্বয় করা হোক।’

গতকাল শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রলে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। গতকাল দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেলের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা এত দিন ৮০ টাকা ছিল। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। নতুন দাম ডিজেলের সমান, অর্থাৎ ১১৪ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...