গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০০ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৯৩ জন। ১০০ জনের মধ্যে রাজধানীতেই ৭৩ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১৫ জনে।
নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০লাখ ৯ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৭লাখ ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭১২ জন এবং নারী ১০ হাজার ৬০৩ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৭৩ জন।












