Wednesday, June 24, 2026

আইজিপি প্রসঙ্গে জাতিসংঘ মুখপাত্র কাউকে ভিসা ও প্রবেশের অনুমতির এখতিয়ার যুক্তরাষ্ট্রের

Date:

মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিতে অনুষ্ঠেয় জাতিসংঘের চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপ) আইজিপি বেনজির আহমেদের অংশ নেয়া প্রসঙ্গে সংস্থাটির মহাসচিব আন্থনি গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন, সভায় প্রতিনিধিত্ব কে করবে এটা জাতিসংঘের তরফে এই সিদ্ধান্ত নেয়া হয় না বরং সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ দেশের প্রতিনিধি মনোনয়ন দিয়ে থাকে। তবে ভিসা এবং প্রবেশের অনুমতি দেয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের।

সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে পুলিশের আইজিপির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এবং সম্মেলনে যোগ দিতে সে দেশে যাওয়ার অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র ডোজারিক এসব কথা বলেন।

জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে  জাতিসংঘের মুখপাত্র ডোজারিক বলেন, এখানে দুইটি বিষয় রয়েছে। প্রথমত, জাতিসংঘের সদস্য রাষ্ট্র অর্থাৎ নিজ দেশ যে কাউকে সংস্থাটির সম্মেলনে যোগ দেবার জন্য বাছাই করতে পারে। এটা জাতিসংঘের তরফে সিদ্ধান্ত দেয়া হয় না। আর পরের বিষয়টি হলো-প্রবেশের অনুমতি আর ভিসা দেবার প্রশ্ন। এ বিষয়টি নিয়ে এখানে অবস্থিত যুক্তরাষ্ট্র মিশনকে প্রশ্ন করা যেতে পারে। কারণ তাঁরাই ভিসা বা প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...