বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

হাওয়া’র সঙ্গে জয়া

Date:

পরিচালক মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার। আর এ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘হাওয়া’র সঙ্গে নিজের সংশ্লিষ্টতা জানাতে আজ বৃহস্পতিবার রাতে মাছরাঙা টেলিভিশনে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন জয়া। ‘হাওয়া আড্ডা’ নামে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এ অভিনেত্রী। আর এ আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি ‘হাওয়া’ চলচ্চিত্র টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি-জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি, ভীষণ ভালো একটি সময় কেটেছে। ‘হাওয়া আড্ডা’ অনুষ্ঠানে জয়া আহসানের সঙ্গে আড্ডায় অংশ নিয়েছেন পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুষি, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, সংগীত পরিচালক ইমন চৌধুরী. আবহ সংগীত পরিচালক রাশিদ শরীফ শোয়েব ও ‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক আরফান মৃধা শিবলু। জয়া আহসান বলেন, পরিচালক মেজবাউর রহমান সুমনের সঙ্গে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে। যেমন-তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই থাকে না কোনো কালে, শহরতলীর আলো, তারপর পারুলের দিন, সাদা জামা স্মিতা এইসব, জ্যোৎস্না রশিদ, মিথ্যা তুমি দশ পিঁপড়া ইত্যাদি। তাছাড়া চলচ্চিত্রে আমার প্রথম প্রযোজনা ‘দেবী’ তে মেজবাউর রহমান সুমনের ফেসকার্ড প্রডাকশনের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...