শনিবার, মে ২, ২০২৬

হবিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

Date:

হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ জানান, সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আরো ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ওসি আরো জানান, পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...