Thursday, June 25, 2026

সব রেকর্ড ভাঙলো ‘ব্যচেলর’স কোরবানি’

Date:

এবার ঈদে ইউটিউবের শীর্ষ দুই স্থান দখল করে রেখেছে কাজল আরেফিন অমির নির্মিত নাটক। বাংলাদেশ ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে রয়েছে ‘ব্যাচেলর কোরবানি’। আর দ্বিতীয় স্থানে ‘গুডবাজ’। এ দু’টি নাটকই নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। ঈদ অনুষ্ঠানমালার এই দুই নাটক বেশ আলোড়ন তৈরি করেছে। আর এবার ‘ব্যচেলর’স কোরবানি’ গড়লো অনবদ্য রেকর্ড। অতীতের সব ভিউয়ের রেকর্ড ভেঙে নাটকটি মাত্র চারদিনে কোটি ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। আর এমন রেকর্ডে অমিসহ নাটকের পুরো টিম ভাসছে শুভেচ্ছার বন্যায়। ভক্ত-দর্শক থেকে শুরু করে সহকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছে ‘ব্যচেলর’স কোরবানি’ টিমকে। এবার এই নাটকের চরিত্রগুলো নতুন মাত্রায় হাজির হয়েছেন।

কখনো নাটকের পাশা ভাই দর্শকদের মাতিয়ে রাখেন অথবা কখনো কাবিলা। হাবু ভাই কখনো মাতান তো তার সঙ্গে শুভ। আবার বুট জুতো চুরি করে নতুন করে আনন্দ দেন শিমুল। রোকেয়া বা অন্তরা অথবা লামিয়া নতুন করে নাটকের গতিপথ তৈরি করে দেন। এবারের ঈদে নতুন এপিসোডের বিকল্প হিসেবে ব্যাচেলর পয়েন্ট তারকাদের অভিনয়ে ‘ব্যচেলর’স কোরবানি’- তুমুল জনপ্রিয়তা পেয়েছে।  নতুন রেকর্ডের ইতিহাস গড়া বিষয়ে কাজল আরেফিন অমি বলেন, দর্শক নাটকটি এত পছন্দ করছে এটাই তো সার্থকতা। আমরা অনেক পরিশ্রম করে নাটকটি বানিয়েছি।  চাঁদ রাতে  ৩-৪টা পর্যন্ত এডিটিং প্যানেলে ছিলাম। ঈদের দিনেও আমাকে এডিটিং প্যানেলে বসতে হয়েছে। আপনারা জানেন আমি নিখুঁতভাবে কাজটা শেষ করার জন্য দিনের পর দিন সময় নিই। একাধিক দিন সময় নিয়ে নাটকগুলো বানিয়েছি।  ভালো লাগছে দর্শকদের এত এত প্রতিক্রিয়া দেখে, আমি কথা দিচ্ছি আমার ডেডিকেশন আরও বাড়িয়ে দেবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...