বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেরপুরে কোরাবানিকৃত পশুর চামড়া ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

Date:

 

শেরপুরে কোরাবানিকৃত পশুর চামড়া ক্রয়-বিক্রয়ের খোঁজ নিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ। বৃহস্পতিবার সকালে তিনি শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লার চামড়া ক্রয়-বিক্রয়ের প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তপন কান্তি ঘোষ বলেন, এ বছর সরকারের চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো হয়েছে। দামও অন্যান্য বছরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। তবে যারা ভালো দাম পায়নি বলে দাবী করছে, তারা মূলত চামড়া ভালোমতো পরিষ্কার করেনি কিংবা লবন লাগায়নি।
এদিকে পরিদর্শনকালে ব্যবসায়ীরা জানান, এবার জেলায় প্রায় ২৫ হাজার কাঁচা চামড়া ক্রয় করা হয়েছে। এসব চামড়া লবনজাত হচ্ছে। পুরো প্রস্তুত হতে আরো মাসখানেক সময় লাগবে।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষের সাথে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, চামড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এরপর অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...