আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া, গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, প্রেসক্লাব ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আঁধার, প্রেসক্লাব সম্পাদক মেরাজ উদ্দন, সাবেক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সহসভাপতি মলয় মোহন বল, প্রেসক্লাব সহসভাপতি শহিদুল ইসলাম, বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, প্রথম আলো প্রতিনিধি দেবাশিস সাহা রায়, কবি ও সাংবাদিক তালাত মাহমুদ, রিপোটার্স ইউনিটি শেরপুরের সভাপতি মারুফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক আ. রফিক মজিদ।
আলোচনা সভার পূর্বে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর ও সাহিত্য আড্ডা। কবিতা পাঠ করেন কবি তালাত মাহমুদ, আ. রফিক মজিদ, নুরুল ইসলাম মনি, জোবায়ের হাসান, রাবিউল ইসলাম, হাসান শরাফত, শাকিল শিমূল, হাসান রাকিব, তন্ময় সাহা প্রমুখ।












