Wednesday, August 12, 2026

যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে নতুন বিতর্কের জন্ম দিলো জেলেনস্কির গ্ল্যামারাস ফটোশুট

Date:

রাশিয়ান সৈন্যদের আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন।  দেশের চলমান লড়াইয়ের মধ্যে  ‘ভোগ’ ম্যাগাজিনের হয়ে ফটোশুটের জন্য পোজ দিয়ে অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা। রাশিয়া ইউক্রেনে প্রবেশের ১৫০ দিন অতিবাহিত হয়েছে। এদিকে এর মধ্যেই  বিখ্যাত ফটোগ্রাফার অ্যানি লিবোভিটজের ক্যামেরার সামনে দিব্যি পোজ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী। গ্ল্যামারাস শটগুলিতে দেখা যাচ্ছে যে কখনও দুজন দুজনকে একটি টেবিলে বসে আলিঙ্গন করছেন, কোনোটিতে আবার স্ত্রীর পিছনে প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন জেলেনস্কি। সবচেয়ে সমালোচনার মুখে পড়েছে ওলেনার দুটি সিঙ্গেল ছবি। সেখানে দেখা যাচ্ছে, কৃত্রিম যুদ্ধক্ষেত্র তৈরি করা হয়েছে।

সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন ফার্স্ট লেডি। যুদ্ধের থিমযুক্ত ‘ভোগের’ ফটোশুটের ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল। সেইসঙ্গে ক্যাপশনে লেখা ছিল: “ইউক্রেনে যুদ্ধের সময় কয়েক হাজার নারী সামনের সারি থেকে লড়ছেন, ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার ভূমিকা তাদের মধ্যে অন্যতম । তিনি সম্প্রতি ওয়াশিংটন ভ্রমণ করেছেন, রাষ্ট্রপতি বাইডেন – ফার্স্ট লেডি ড. জিল বাইডেন এবং সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেনের সাথে দেখা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...