বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

বিএনপি অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে: ওবায়দুল কাদের

Date:

রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না, সাহস থাকলে দেশে এসে আন্দোলন করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবনে থেকে ভার্চ্য়ুালি সংযুক্ত হয়ে এ আহ্বান জানান। দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়- তা জানতে চেয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে। দেশে নাকি গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য  হাস্যকর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবেন। দেশে বিদ্যুৎ ও জ্বালানির অভাব নেই, যতটুকু আছে তা অচিরেই সমাধান হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
হাজারীবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সংসদ সদস্য নুরুল আমিন রুহুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...