Thursday, June 25, 2026

ফেসবুকে ধর্ম নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

Date:

ফেসবুকে ইসলাম নিয়ে মন্তব্য করে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগের মামলায় এক স্কুলশিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবীর গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দেবব্রত দাশ দেবু নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চৌমুহনি উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মের সহকারী শিক্ষক ছিলেন। হাতিয়া উপজেলাতেই তার বাড়ি।
রায়ে আট বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেয়া হয়েছে।
শিক্ষক দেবব্রত দাশ দেবু রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৫ ও ২৮ অক্টোবর ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করেন দেবব্রত দাশ দেবু। এরপর তার বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে ৩১ অক্টোবর তার স্কুলের সামনে কিছু লোক মানববন্ধন করে।
পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
২০১৮ সালের ১০ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ মামলার অভিযোগ গঠন করেন এবং পরে মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, শিক্ষক দেবব্রত দাশ দেবু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...