শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

৭ দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট

Date:

দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে ই-মেইলে পাঠিয়েছেন পদত্যাগপত্র। তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার ঘোষণা দিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

আজ শুক্রবার এক বিবৃতিতে স্পিকার বলেছেন, আগামী ৭ দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা।

স্পিকার বলেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৭ দিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই শেষ করা উচিত।

তিনি লঙ্কান জনগণের উদ্দেশে আহ্বান জানান যেন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়। যাতে আইনপ্রণেতারা এ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। আগামীকাল শনিবার লঙ্কান পার্লামেন্টে বৈঠক বসতে যাচ্ছে।

আবার শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে তৈরি হওয়া বিক্ষোভ থামাতে কারফিউ চলছে। রাজাপাকসের দেশ ত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ বিদ্রোহ দমনে সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...