শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাতক্ষীরায় ৩ ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

Date:

সাতক্ষীরায় ৩ ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শাকদা গ্রামের আমিন হোসেন, একই উপজেলার কলাটুপি গ্রামের আবজাল হোসেন ও পিছলাপুর গ্রামের রুহুল আমিন। কলারোয়া থানার ইন্সপেক্টর নাছির উদ্দীন মৃধা জানান, গ্রেপ্তারকৃত ৩ প্রতারক নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিয়ে উপজেলার কুশোডাঙ্গা গ্রামে ঢোকে। গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে এনএসআই লেখা আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...