বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে কিশোরী মিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবী র‌্যাবের, হত্যাকারী গ্রেপ্তার

Date:

শেরপুর ঝিনাইগাতীর আলোচিত মিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবী করেছে র‌্যাব ১৪। সাথে মিমকে ধর্ষণ ও হত্যার দায়ে আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। বুধবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবী করেছেন র‌্যাব ১৪ সিপিসি ১ এর অধিনায়ক।

গ্রেপ্তারকৃত আল আমিন পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তাকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের ১৪ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গত শুক্রবার মধ্যরাতে বাঁকাকুড়া গুচ্ছগ্রামের মমিন মিয়ার কিশোরী মেয়েকে ফুঁসলিয়ে ঝিনাইগাতীর কালাঘোষা নদীর তীরে নিয়ে যায় আল আমিন। সেখানে মিমকে জোরপূর্বক মিমকে ধর্ষণ করে সে। এ ঘটনা সবাইকে বলে দেয়ার কথা বললে, আল আমিন মিমের ওড়না দিয়ে শ^াসরোধ করে মিমকে হত্যা করে। পরে তার মরদেহ স্থানীয় সাইদ মিয়ার পুকুরে ফেলে যায়।

এ ঘটনায় সুচতুর আল আমিন এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করে। স্থানীয় সাইদ মিয়ার সাথে তার ঝগড়া ছিলো। মিমের লাশ সাইদ মিয়ার পুকুরে ফেলে তাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলো আল আমিন।

র‌্যাবের অধিনায়ক আশিক উজ্জামান জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে আল আমিন। এ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত করছিলো র‌্যাব।

উল্লেখ্য গত রবিবার বাঁকাকুড়া গ্রামের একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় মিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিমের বাবা মমিন মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...