শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

Date:

নেত্রকোনার মদন উপজেলার ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (৬০) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। রোববার সন্ধ্যা রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (হবু মাতাব্বর) দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। ওই দিন রাতেই চিকিৎসা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হন। নেত্রকোনা-মদন সড়কের তেলিগাতি নামক স্থানে তাঁকে বহনকারী মোটরসাকেলটি একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়েন । এ সময় তার একটি পা ভেঙে যায়। রাতে দ্রুত  চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার উদ্দেশে  ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে ইউনিয়নে শোকের ছায়া নেমে এসছে। তিনি স্ত্রী, দুই কন্যা সহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার জানাজা শেষে নিজ বাড়ি বাঁশরী গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...