শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বৈশ্বিক সংকটে দেশপ্রেমের সঙ্গে কাজ করতে হবে-পরিবেশমন্ত্রী

Date:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কর্মপরিল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়ন করতে বছরের শুরু থেকেই আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  ২০২১-২২ অর্থবছরের  বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র)- জুন ২০২২ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ভার্চুয়ালী আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সুন্দরবন সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বছরের শুরু থেকেই পুরো বছরের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। সকল ক্ষেত্রেই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য কাজ করতে হবে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন পূর্বক দেশের বায়ুদূষণ, শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার,  সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ দপ্তর প্রধানগণ ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা আলোচনায় অংশ নেন। সভায় সকলে চলমান প্রকল্পগুলো যথাসময়ে যথানিয়মে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...