মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

বান্দরবানে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা

Date:

বান্দরবানের লামায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে লামা গজালিয়া আজিজ নগর সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়া এলাকার রাবার বাগানে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম শফিউল কাদের (২৩)। তিনি সরই ইউনিয়নের প্রধান ঝিড়ি এলাকার মোহাম্মদ ইউনূসের ছেলে।
খবর পেয়ে লামা থানা পুলিশ সকালে সেখান থেকে তাল লাশ উদ্ধার করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো তা জানা যায়নি।
মোটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা জানান, নিহত শফিউল সরই এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেলের সমিতির ৫৩ তম সদস্য ছিলেন। রাত ১০টার দিকে গজালিয়া হয়ে আজিজ নগর যাওয়ার কথা বলে দুই অজ্ঞাতনামা ব্যক্তি শফিউল কাদেরের মোটরসাইকেলটি ভাড়া করে। পরে রাবার বাগান এলাকায় লাশ পড়ে রয়েছে খবর পেয়ে সেখানে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে কি কারণে এ হত্যাকান্ড হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...