মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পালিয়েও শান্তি নেই, গোটা’র বিরুদ্ধে মালদ্বীপেও বিক্ষোভ

Date:

বুধবার সকালেই মালদ্বীপে পালিয়ে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। তবে পালিয়েও শান্তি নেই তার। এরইমধ্যে তাকে মালদ্বীপ থেকে বের করে দিতে দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন দেশটির সাধারণ মানুষ এবং প্রবাসী শ্রীলঙ্কানরা। এ খবর দিয়েছে শীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।

খবরে জানানো হয়, মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবনের কাছে জড়ো হচ্ছে বিক্ষোভকারীরা। তাদের দাবি, অবিলম্বে গোটাবাইয়া রাজাপাকসেকে দেশ থেকে বের করে দিতে হবে। মালদ্বীপের টেলিভিশন চ্যানেলে সেই আন্দোলন সরাসরি প্রচারও হচ্ছে। এর আগে ৭৩ বছর বয়সী গোটাবাইয়া সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান। মালদ্বীপ থেকে তিনি কোথায় যেতে চান তা এখনো পরিষ্কার নয়। তবে সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, তিনি এশিয়ারই আরেকটি দেশে যাওয়ার কথা ভাবছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...