বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে ইশরাকের বিক্ষোভ

Date:

ঢাকা দক্ষিণের ওয়ারী থানা বিএনপির ২০ নেতা-কর্মীকে আটক এবং পুলিশি হয়রানির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শুক্রবার দুপুরে রাজধানীর বংশাল জিন্দাবাহার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের নিয়ে রাস্তায় নামেন তিনি। মিছিলে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন। জুম্মার নামাজের পরপরই মিছিলটি বংশাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে নয়াবাজার, রায় সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে রথখোলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন বলেন, সরকার আন্দোলনের ভয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে গতকাল রাতে ওয়ারীর ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ২০ নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ‘বর্তমান সরকার তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঢাকাসহ সারা দেশকে একটি ভয়াল রাজ্যে পরিণত করেছে’ মন্তব্য করে ইশরাক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই সঙ্গে সর্বাবস্থায় নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন সংগ্রামে সবার আগে বুক পেতে দেয়ারও অঙ্গীকার করেন তিনি।
দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাস এবং রিজার্ভ সঙ্কটের কথা তুলে এই বিএনপি নেতা আরও বলেন, সরকার এখন চরম সঙ্কটে আছে এবং দেশকেও চরম সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...