বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জিম্বাবুয়েতে সিরিজ জয় সহজ হবে না: তাসকিন

Date:

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে সাফল্যের রেশ এখনও কাটেনি। রয়েছে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভরাডুবির স্মৃতিও। এরইমধ্যে জিম্বাবুয়ে সফরে গিয়েছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে টাইগার পেসার তাসকিন আহমেদ জানালেন, জিম্বাবুয়েতে সিরিজ জেতা সহজ হবে না। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে গতকাল মধ্যরাতে জিম্বাবুয়ের বিমানে চড়ে বাংলাদেশ দলের একটি বহর। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করেন তাসকিন।

তবে গত বছরের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের ভুগিয়েছে ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার।

তবে সহজ হবে না।’ ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়েতে স্বাগতিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

 

জিম্বাবুয়ের বিপক্ষে সেই টি-টোয়েন্টি সিরিজটিতে দুই ম্যাচ খেলেছিলেন তাসকিন। ৬ ওভারে ৫৬ রান দিয়ে উইকেট পাননি একটিও। অবশ্য সেই সফরের টেস্ট সিরিজে ব্যাটিংয়ে নেমে খেলেছিলেন ক্যারিয়ারসেরা ৭৫ রানের ইনিংস। দলকে জেতাতে এবারও সেরাটা দিতে চান তাসকিন, ‘ব্যক্তিগতভাবে লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায়- এই আরকি।’

ওয়ানডেতে দারুণ ছন্দে থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো নয় বাংলাদেশের পারফরম্যান্স। তবে বিশ্বকাপের আগে পর্যাপ্ত প্রস্তুতি হতে পারে টাইগারদের সাফল্যের পাথেয়। তাসকিন বলেন, ‘সামনে বড় দুটি মঞ্চ- এশিয়া কাপ, বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে হয়তো আশানুরূপ পারফর্ম করতে পারছি না। সেরাটা দিয়ে খেলতে পারলে, কিছু অসম্ভব নয়। প্রত্যেক ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছি। টি-টোয়েন্টির দলটি ৯০ ভাগই তরুণ। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

জিম্বাবুয়ে সফরের আগে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এমনকি বিশ্রামের মোড়কে সফর থেকেই বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের নতুন নেতা নুরুল হাসান সোহান। উইকেটরক্ষক এই ব্যাটারের অধিনায়কত্ব নিয়ে আশাবাদী তাসকিন, ‘(সোহান) আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সবসময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেখানেও সে ভালো করবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...