বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যে সরকার নিরীহ মানববন্ধন বা মিছিল করতে দেয় না,তারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে বাধা দেবেন না বলে যে ঘোষণা দিচ্ছেন, তা চাপের মুখে গণতান্ত্রিক সাজার ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই নয়। এসব কথা বলে আন্তর্জাতিক বিশ্ব বা জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এদের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ আজ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত । তাদের কারণেই গণতন্ত্র ও মানবাধিকার নির্বাসিত, দেশ রসাতলে, জনগণ দিশেহারা। গত ১৪ বছরে জনগণের সাথে তারা বারবার প্রতারণা করেছে।
তিনি আজ সকালে ময়মনসিংহের তারাকান্দায় প্রিমিয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমরান সালেহ্ প্রিন্স বলেন, আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অপরিনামদর্শী সিদ্ধান্তের করণে বিদ্যুৎ ও জ্বালানীসহ সকল সেক্টর, লন্ডভন্ড, ধ্বংসের দ্বার প্রান্তে । বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিন দিন কমছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। নিত্য প্ররয়োজনীয় দ্রবমূলের কষাঘাতে জনজীবন বিপর্যস্ত । স্বাধীনতার পর সকল সূচক সর্ব নিম্ন পর্যায়ে রয়েছে। তিনি বলেন,
শতভাগ বিদ্যুৎ উৎপাদনের মিথ্যা প্রচারণা চালিয়ে এখন লোডশেডিং করে জনগণের কাছে ধরা খেয়েছে।












