Tuesday, August 11, 2026

করোনা শনাক্ত ৩৫৫, আরও ১ জনের মৃত্যু

Date:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ৩৫৫ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ৬১৮ জন। ৩৫৫ জনের মধ্যে রাজধানীতেই ৮৫ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ মোট শনাক্তের ২৩ শতাংশই রয়েছেন ঢাকা মহানগরীতে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬২  শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৮৫ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৬৯৬ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৪টি নমুনা সংগ্রহ এবং ৬ হাজার ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৬৯২ জন এবং নারী ১০ হাজার ৫৯৩ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারী ১ জন ঢাকা বিভাগের বাসিন্দা রয়েছেন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী শনাক্ত হয়েছন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...