শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২

Date:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৪১ জনে। একই সময়ে এক হাজার ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৬৭১ জন ঢাকা বিভাগের, ৩১ জন ময়মনসিংহ বিভাগের, ১৪৬ জন চট্টগ্রাম বিভাগের, ৫১ জন রাজশাহী বিভাগের, ৪৬ জন রংপুর বিভাগের, ৬৯ জন খুলনা বিভাগের, ৪১ জন বরিশাল বিভাগের এবং ১৭ জন সিলেট বিভাগের।
এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১১.১২ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৪১ জন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ৯৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...