বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

সিরাজগঞ্জে প্রাইভেটকার চাপায় রিক্সাচালক নিহত

Date:

সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রাইভেটকার চাপায় সোহরাব আলী (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে এক রিক্সাযাত্রী।

বুধবার (১ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারে এই র্দুঘটনা ঘটে।
নিহত সোহরাব আলী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের বাসিন্দা। আহত গোলাম হোসেন (৬৭) শিয়ালকোল গ্রামের মৃত দানেজ আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ থেকে নলকাগামি দ্রুতগতির একটি প্রাইভেটকার বুধবার বেলা সাড়ে বারটার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজারে একটি রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সাাচালক সোহরাব ও যাত্রী গোলাম হোসেন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সোহরাব আলীকে মৃত ঘোষণা করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...