শুক্রবার, মে ১, ২০২৬

শেরপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

Date:

শেরপুর জেলা সদরের বাজিতখিলায় ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। শনিবার সকালে শেরপুর-ঝিনাইগাতী সড়কের মির্জাপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ শেরপুরের তাতালপুর বিএম কলেজের শিক্ষার্থী। মাসুদ জেলার গাজিরখামার ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে ১০টার দিকে বাড়ি থেকে কলেজের পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায় মাসুদ। মির্জাপুর মসজিদের সমানে ঝিনাইগাতীগামী একটি মিনি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মাসুদ নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...