বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

পিস্তল কাণ্ডে যা বললেন জায়েদ খান

Date:

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি জানান, এরকম কোনো ঘটনা সেদিন ঘটেনি। তার সম্মানহানি করার জন্যই এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

গত শুক্রবার (১০ জুন) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ওমর সানী ও জায়েদ খানের কাণ্ডে দুজনের পাল্টা পাল্টি অভিযোগ। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সিনেমা অঙ্গনের অনেকেই। তাদের কয়েকজনও ঘটনার প্রত্যক্ষদর্শী।
কিন্তু জায়েদ খান অভিযোগ উড়িয়ে দিয়ে জানালেন, তার কাছে লাইসেন্স করা পিস্তল রয়েছে বটে। কিন্তু সেটা নিয়ে তিনি ঘুরে বেড়ান না। তাছাড়া ওই কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে প্রবেশের সুযোগও নেই।
চড় খাওয়া ও পিস্তল বের করার কথা অস্বীকার করে গণমাধ্যমকে জায়েদ খান বললেন, ‘এসব মিথ্যা কথা। আমি চড় খেয়েছি, পিস্তল বের করেছি, কে বলেছে, আমি তার সঙ্গে কথা বলব। তাদের মুখে এটা শুনতে চাই। তেমন কিছুই হয় নাই। শত্রুতামি করে কেউ এসব কথা বলছে।’
ওমর সানী জানান, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ করেছেন জায়েদ খান। সেজন্যই তাকে চড় মারেন তিনি। কিন্তু মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের কথাও মানতে নারাজ জায়েদ। তার ভাষ্য, ‘মৌসুমী আপাকে আমি একটা ফোন করব। তার একটা বক্তব্য পেলেই তো বিষয়টা মিটমাট হয়ে যাবে। আপনারাও মৌসুমী আপার সঙ্গে কথা বলে জানতে চাইবেন। আশা করি তিনিও জানেন না, আমি তাকে ডিস্টার্ব করেছি কি না।’
জানা গেছে, মৌসুমীকে ডিস্টার্ব করার কারণে ডিপজলের কাছেও নাকি বিচার দিয়েছিলেন ওমর সানী। তখন বিষয়টি মিটমাট করে দেন ডিপজল। জায়েদ ভবিষ্যতে কখনো এমন আচরণ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। কিন্তু এরপরও মৌসুমীকে ডিস্টার্ব করেছেন জায়েদ। সে কারণেই ক্ষুব্ধ হয়েছেন সানী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...