শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সিলেট-সুনামগঞ্জে ত্রাণ বহনে বাস ভাড়া ফ্রি

Date:

চলমান বন্যায় সিলেট-সুনামগঞ্জের মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন এবং সিলেট ও সুনামগঞ্জ আরও প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন। চারিদিকে ত্রাণের জন্য হাহাকার। বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে অনেকে বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ নিয়ে যেতে চাইলেও পাচ্ছেন না পর্যাপ্ত গাড়ি। এ অবস্থায় বন্যার্তদের জন্য সিলেট ও সুনামগঞ্জে ত্রাণ বহনে বাস ভাড়া ফ্রি করে দিয়েছে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বুধবার থেকে সুনামগঞ্জ-সিলেট রোডে বাস চলাচল করবে৷ কাউন্টার ও খোলা থাকবে৷ প্রয়োজনে এই ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ০১৭১১ ০৫৯৬৩৪, ০১৭২৭ ৫৩৫৯৯৯। ঘোষণার পরপরই তা মুহূর্তে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুর্শেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান বন্যায় সুনামগঞ্জের মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন। তাদের এখন দুর্দিন চলছে। পরিবহন সমস্যার কারণে সেসব এলাকায় অনেকেই ত্রাণ দিতে আগ্রহ হারিয়ে ফেলছেন।
এই এলাকার মানুষদের আমরা আজীবন পরিবহন সেবা দিয়েছি। এখন যদি বিপদের দিনে তাদের পাশে না দাঁড়াই, তবে কখন দাঁড়াব? তাই মানবিক দিক বিবেচনায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ফ্রিতে ত্রাণ পৌঁছানো বা কারও কাছে ভাড়ার টাকা না থাকায় সুনামগঞ্জ আসতে পারছেন না এমন মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...