বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রাসুল (সা.) বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন

Date:

হযরত মুহম্মদ (সা.) এর বিরুদ্ধে ভারতের বিজেপি নেতাদের কটুক্তির প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে নালিতাবাড়ীর ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও সরকারি নাজমুল স্মৃতি বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে।

নালিতাবাড়ীর ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ঐক্যবদ্ধ ব্যানারে উপজেলার উত্তর বাজারে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে মাওলানা মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ওসমান গনি, ওবায়দুর রহমান, সাইফুল ইসলাম জিলানী প্রমুখ।

দুপুরে সরকারি নাজমুল স্মৃতি বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের এক প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ভারতের বিজেপি নেতাদের কটুক্তির প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...