শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধার

Date:

জামালপুরে নিখোঁজের ৩ দিন পর শনিবার সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ছাত্রলীগ নেতা জাহিদ ফয়সাল ফাহিম (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন জানান, ফাহিমসহ পাঁচ বন্ধু বৃহস্পতিবার সন্ধ্যায় ডিঙি নৌকা নিয়ে ভ্রমনের সময় সদর উপজেলার ছাতিয়ানতলায় নৌকাটি ডুবে যায়। এ সময় চার বন্ধু সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ফাহিম। নিখোঁজ ফাহিম সদর উপজেলার কানিল গ্রামের আমজাদ হোসেনের পুত্র এবং নান্দিনা সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।
তোফাজ্জল হোসেন আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুইদিন চেষ্টার পর সন্ধ্যান না পেয়ে শুক্রবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করে। শনিবার সকালে ঘটনাস্থলে একটি ড্রেজার মেশিনের কাছে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
ফাহিম সম্প্রতি ত্রিশাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছে। তার অকাল মৃত্যুতে পরিবারসহ কানিল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...