শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবিতে তরুণীর জামা ছিড়লো বাইকার

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হেনস্তার শিকার হয়েছেন এক তরুণী। রিকশা আরোহী ওই তরুণীকে পেছন থেকে খামচে জামা ছিঁড়ে গালাগাল করতে করতে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি। ঘটনার পর বৃহস্পতিবার বিকালে শাহবাগ থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেছেন হেনস্তার শিকার ওই তরুণী। ফেসবুকে নিজের ছেঁড়া জামা পরা একটি ছবিসহ ঘটনার বর্ণনা দিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এই যে আমার ছেঁড়া জামাটা দেখতেছেন, এটাই আপনাদের বাংলাদেশ। এই দেশে মেয়েদের মলেস্ট হওয়া, হ্যারাস হওয়া, রেপ হওয়া, গালি খাওয়া স্বাভাবিকভাবে মেনে থাকতে পারলে থাকেন, নাইলে এই রাগে দুঃখে ট্রমাটাইজ হয়ে সুইসাইড করেন, মরে যান, যা খুশি করেন কিন্তু প্রতিরোধ কিংবা বিচারের আশা কইরেন না।

ওই তরুণী লিখেছেন, “একটা লোক বাইক নিয়ে রিকশার পেছন থেকে এসে আমার বুক খামচে টেনে জামা ছিঁড়ে আমাকেই গালাগাল করতে করতে চলে গেল। আশেপাশে একটা পুলিশ নাই, একটা মানুষ এসে ধরল না, আমার চিৎকার শুনে। আমি কিচ্ছু করতে পারলাম না। আমার শরীর এখনো কাঁপতেছে ভয়ে। আমার সাথে এমনটা কেন হলো? কখনো ভাবি নাই আমার ঢাকা শহরে আমার সাথেই এমন কিছু হতে পারে। একটা মানুষ আগায় আসলো না।

একটা মানুষও না। এই দেশে থাকতে চাইলে বিনিময়ে রাস্তাঘাটে গায়ে হাত দেয়ার পারমিশন দিতে হবে? নাকি এখন সন্ধ্যার পর বাসার বাইরে বের হওয়া বন্ধ করে দিবো? আর কারে গিয়ে বললে একটু স্বাভাবিক সিকিউরভাবে এদেশে বাঁচতে পারবো?
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, একটা ঘটনা ঘটেছে। আমরা মৌখিকভাবে জানতে পেরেছি। তিনি লিখিত অভিযোগ দিলে আমরা বিস্তারিত বলতে পারব। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...