বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জুরাইনে ট্রাক চাপায় শ্রমিক নিহত

Date:

শুক্রবার (২০মে) দিবাগত রাত পৌনে বারোটায় কদমতলী জুরাইন কমিশনার রোডের শেষ মাথায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম, মো. রাসেল(৩২) তিনি ওই ট্রাকের বালু নামানোর শ্রমিক ছিলেন।

সহকর্মী শামসুল হক রাসেল লেবারের কাজ করে রাতে জুরাইন কমিশনার রোডে ট্রাক থেকে বালু নামানোর জন্য ট্রাকের ড্রাইভারকে ট্রাক পিছনে আসার জন্য সিগন্যাল দেয়।
ট্রাক পিছনে আসলে তার পিছনে বৈদ্যুতিক পোল ছিলো, ট্রাকের ও বিদ্যুতের পোল এর সাথে চাঁপা লেগে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত রাসেল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মোঃ আবুল হোসেনের ছেলে। বর্তমানে কদমতলীর আলি বহরে একটি ম্যাচে ভাড়া থাকতেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...