বুধবার, জুন ১৭, ২০২৬

কানাডায় বজ্রঝড়ে ৮ জনের মৃত্যু

Date:

কানাডার সবচেয়ে জনবহুল দুই প্রদেশ অন্টারিও ও কিউবেকে প্রবল বজ্রঝড়ে আট জনের মৃত্যু হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাঁচ লাখের বেশি গ্রাহক।

অন্টারিও ও কিউবেক প্রদেশের ওপর দিয়ে শনিবার বিকালে দুই ঘণ্টার বেশি সময় ধরে বজ্রসহ ঝড় বয়ে যায়। টর্নেডোর মতো শক্তি নিয়ে আঘাত হানা ওই ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৩২ কিলোমিটার।
ঝড়ের তাণ্ডবে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, অনেক বিদ্যুৎ বিতরণ টাওয়ার উল্টে পড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ মৃত্যুর হয়েছে গাছ বা গাছের ভারী ডালের নিচে চাপা পড়ে। বিদ্যুৎ সরবরাহ সচল করতে রোববারও ব্যাপক তৎপরতা চালিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, দুর্গতদের জন্য জরুরি সহায়তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার।
এক টুইটে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কথাই আমরা বিবেচনায় রেখেছি এবং বিদ্যুৎ সরবরাহ চালু করতে যে কর্মীরা কাজ করছেন, তাদের বিষয়টিও ভাবনায় আছে।’
শক্তিশালী বজ্রঝড়ের বিষয়ে আগেই মোবাইল ফোনে সতর্কবার্তা জারি করেছিল এনভায়রনমেন্ট কানাডা।
রোববার পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ফের চালু করা গেছে, আরও ২ লাখ ২৬ হাজার বিদ্যুৎহীন রয়েছে। সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সচল করতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে হাইড্রো ওয়ান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...