শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হলরুমে ‘রঙিন হোক ঈদ আনন্দ’ এ স্লোগানে ঈদ আনন্দ ভাগাভাগি

Date:

সংগঠন। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের
হলরুমে ‘রঙিন হোক ঈদ আনন্দ’ এ স্লোগানে ঈদ আনন্দ ভাগাভাগি
করতে এসব নতুন পোশাক শিশুদের হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।
প্রবাসী বাংলাদেশী ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ১২৯ জন
শিশুর মাঝে এসব নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাকের মধ্যে
ছিল- ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি-পাজামা, শার্ট, প্যান্ট এবং মেয়ে
শিশুদের জন্য জামা। এবার ঈদে নতুন পোশাক পেয়ে তারা খুবই আনন্দিত
হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনিরে সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, বিশেষ অতিথি শেরপুর
চন্দ্রকোনা ডিগ্রি কলেজের প্রভাষক ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম-
সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক
(এসআই) ফেরদৌস আলম ফাহাদ। বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেস
ক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, আয়োজক সংগঠনের
জেনারেল কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন,
কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মাহমুদ
হাসান রনি, রাসেল রানা, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ন
সাধারণ মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ আলী
প্রমুখ।নতুন জামা নিতে আসা শিশু কারিমা জানায়, আর মাত্র
কয়েকদিন পরেই ঈদ, কিন্তু মা তার জন্য নতুন কোনো জামা কিনতে
পারেনি, তাই এই জামা পেয়ে তার খুবই খুশি লাগছে। এখন ঈদ তার
ভালই কাটবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল
মাসুদ বলেন, ‘অবহেলিত মানুষের পাশে রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের
সব স্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব।
কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো
জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের
উৎসাহ জোগায়। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক
হয়ে থাকবে বলে জানান।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...