শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

সালমান লুকের যুবকটিকে গ্রেফতার করেছে পুলিশ

Date:

সুঠাম দেহ, গায়ে জামা নেই। পরনে ফ্যাশনেবল প্যান্ট, মাথায় ক্যাপ। বলিউড অভিনেতা সালমান খান যেমন ডিজাইনের জুতা, প্যান্ট, ক্যাপ পরে থাকেন তেমন ডিজাইনের পোশাক পরেছেন এক যুবক। তার শারীরিক গড়নও অনেকটা সালমান খানের মতো। ব্যস্ত রাস্তায় যুবকটি গানের তালে নাচছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া বেশ কিছু ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

মূলত, এই যুবক সালমান খানের ভক্ত, তাকে অনুসরণ করে থাকেন তিনি। তার নাম আজম আনসারি। তার বাড়ি ভারতের লখনৌতে। সোশ্যাল মিডিয়াতে তারও অনুসারীর সংখ্যা কম নয়। ইউটিউবে তার সাবস্ক্রাইবার রয়েছে ১৭ লাখ। এবার এই যুবককে গ্রেফতার করলো লখনৌ পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার লখনৌ শহরের বিখ্যাত ক্লক টাওয়ারের কাছের ব্যস্ত রাস্তায় খালি শরীরে শুটিং করছিলেন আজম আনসারি। এতে করে ওই এলাকায় প্রচন্ড ট্রাফিক জ্যাম তৈরি হয়। কারণ সালমান খানের মতো কিছুটা দেখতে হওয়ায় চারপাশের মানুষ ভিড় জমায়। পরে ঠাকুরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, রাস্তায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করছিলেন আজম আনসারি। ট্রাফিক জ্যাম তৈরি হওয়ায় কিছু যাত্রী পুলিশকে অভিযোগ করেন। এরপর পুলিশ আনসারির বিরুদ্ধে ১৫১ ধারায় শান্তি ভঙের অভিযোগে গ্রেফতার করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...