বেগম খালেদা জিয়ার সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তি এবং হত্যার
হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে
শেরপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলাা রঘুনাথ বাজারস্থ জেলা
বিএনপির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে
বক্তব্য রাখেন, আওয়াল চৌধুরী, এটিএম আমির হোসেন, অ্যাডভোকেট
মোখলেছুর রহমান জীবন, আবু রায়হান রূপন, শফিকুল ইসলাম মাসুদসহ
সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
Date:












